শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২১-০১-১৯
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : তুচ্ছ ঘটনার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা আক্তার(২৫) নামে তিন সন্তানের জননীকে হাত—পা বেঁধে মারধোর শেষে তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেডের আঘাতে রক্তাক্ত জখম করেছে চাচা হুমায়ূন মিয়া ও তার সহযোগীরা। গত রোববার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শান্তা আক্তার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামের আলগাবাড়ির আইয়ুব মিয়ার মেয়ে ও একই গ্রামের পাশাপাশি বাড়ির রাজমিস্ত্রী রাসেল মিয়ার স্ত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন আগে শান্তার ছেলের সাথে চাচা হুমায়ূন মিয়ার ছেলের ঝগড়া হয়েছিল। এনিয়ে হুমায়ূন মিয়া শান্তাকে গালাগাল করে দেখে নেয়ার হুমকি দেন। গত রোববার সন্ধ্যায় শান্তা আক্তার ডাক্তার দেখাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার জন্য বাড়ি থেকে বের হলে চাচা হুমায়ূন মিয়া তার মুখোশপড়া কয়েকজন সহযোগীকে নিয়ে শান্তাকে আটক করে তার হাত—পা বেঁধে ফেলে। পরে শান্তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে পুচিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় শান্তার চিৎকারে তার মা রওশন আরাসহ স্থানীয়রা এগিয়ে আসলে হুমায়ূন মিয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শান্তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে শান্তার মা রোশনা আক্তার বলেন , রোববার সন্ধ্যায় প্রচন্ড মাথা ব্যাথা নিয়ে শান্তা ডাক্তার দেখাতে ব্রাহ্মণবাড়িয়া আসার সময় হুমায়ূন মিয়া তার কয়েকজন মুখোশপড়া সহযোগী নিয়ে শান্তার হাত—পা বেঁধে এক পর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে পুচিয়ে রক্তাক্ত জখম করে। হাসপাতালে চিকিৎসাধীন শান্তা আক্তার বলেন, হুমায়ূন মিয়া তাকে গত কয়েকদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। গত রোববার রাতে তাকে হাত—পা বেঁধে মারধোর শেষে ব্লেড দিয়ে পুচিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শওকত হোসেন বলেন, গৃহবধূর চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত তিনি শঙ্কামুক্ত। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের করা হয়নি। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited